এই রমজান হোক আপনার সন্তানের জন্য আনন্দময় ও অর্থপূর্ণ!
রমজান মানেই যেন মাসব্যাপী এক উৎসব! সেহরি, ইফতার আর তারাবির নতুন রুটিন, সবকিছুই শিশুর মনে একরাশ কৌতূহল জাগায়। কিন্তু শিশু কি জানে এই মাসটি কেন এত আলাদা? কেন এই মাসেই কুরআন নাযিল হয়েছিল?
এই সময়টাই শিশুর মধ্যে দ্বীনের শেকড় বুনে দেয়ার জন্যে প্রকৃষ্ট সময়।
রমজান অ্যাক্টিভিটি বুক আপনার সন্তানকে খেলায় খেলায় রমজানের প্রকৃত শিক্ষা দেবে। গল্প, ছবি আর মজার সব অ্যাক্টিভিটির মাধ্যমে তার মনে বপন করবে তাকওয়ার বীজ।