রমজান মানেই যেন মাসব্যাপী এক উৎসব! সেহরি, ইফতার আর তারাবির নতুন রুটিন, সবকিছুই শিশুর মনে একরাশ কৌতূহল জাগায়। কিন্তু শিশু কি জানে এই মাসটি কেন এত আলাদা? কেন এই মাসেই কুরআন নাযিল হয়েছিল?
এই সময়টাই শিশুর মধ্যে দ্বীনের শেকড় বুনে দেয়ার জন্যে প্রকৃষ্ট সময়।
রমজান অ্যাক্টিভিটি বুক আপনার সন্তানকে খেলায় খেলায় রমজানের প্রকৃত শিক্ষা দেবে। গল্প, ছবি আর মজার সব অ্যাক্টিভিটির মাধ্যমে তার মনে বপন করবে তাকওয়ার বীজ।
এই রমজানে আমি কী কী করব?
একটি চেকলিস্টের মাধ্যমে শিশু নিজেই ঠিক করবে সে কয়টি সূরা শিখবে, কয়টি রোজা রাখবে বা কীভাবে মানুষকে সাহায্য করবে।
শয়তানের সাথে লড়াই!
শয়তানকে হারাতে সুপার পাওয়ার বা বন্দুক নয়, বরং কুরআনের নূর প্রয়োজন এই গভীর বিষয়টি শিশু শিখবে খেলার মাধ্যমে।
কুরআন নাযিলের গল্প
কোন ফেরেশতা কুরআন নিয়ে এলেন আর আমাদের নবীজির কাছে প্রথম কোন শব্দটি এলো, তা জানবে ধাঁধা সমাধানের মাধ্যমে।
রমজানের স্টিকার পেজ
রঙিন সব স্টিকার দিয়ে বইয়ের শূন্যস্থান পূরণ করে শিশু নিজের হাতে সাজাবে তার স্বপ্নের রমজান।